সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে ৩ মামলায় বিএনপি-যুবদল ছাত্রদলের ১৪ নেতাকর্মী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩টি মামলায় বিএনপি-যুবদল ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে বিচারক তা জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আটক বিএনপি নেতাকর্মীরা হচ্ছেন- জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, মাধবপুর উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার ও মহিব উল্লা। বিষয়টি নিশ্চিত করে আসামীপক্ষের আইনজীবী আফজাল হোসেন জানান, গত ১৯ আগস্ট পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার দেড় শতাধিক বিএনপি নেতাকর্মী হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক উল্লেখিত ১৪ জনকে কারাগারে প্রেরণ এবং ১৩৫ জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে কারাগার থেকে আলহাজ¦ জি কে গউছ ও রুবেল আহমেদ চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় শত শত নেতাকর্মীরা স্লোগান দিয়ে আদালত পাড়ায় ভিড় করেন। এ সময় কোর্ট পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন উপজেলায় তাদের মুক্তির দাবিতে মিছিল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com