বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার নতুন কমিটি গঠন ॥ গৌতম সভাপতি, সেক্রেটারী প্রানেশ

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু, খ্রীষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌরসভার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গোবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গনে ত্রি-বার্ষিক অনুষ্টিত সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায় সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পরে তারা ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন।
বাংলাদেশ হিন্দু, খ্রীষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মদন মোহন শীলের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য স্বপন লাল বনিক পিন্টু আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু, খ্রীষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অরবিন্দু রায়, গৌর মনি সরকার, শিলাপদ দাশ, নীল কন্ঠ দাশ নন্ঠী, গুরুপদ দাশ, ময়না, বাবলু দাশ, পান্ডব দেব, রতন রায়, অমৃত রায়, মিন্টু আচার্য্য প্রমূখ। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু’জন করে প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেন। এক পর্যায়ে ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদ, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সমঝোতার ভিত্তিতে গৌতম রায় সভাপতি ও প্রানেশ দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com