শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজমিরীগঞ্জ-মিঠামইনের মধ্যস্থল ॥ কুশিয়ারায় ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শেষ প্রান্ত কামালপুর এবং পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের মিঠামইনের মধ্যস্থল কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে লাখ লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাংঙনের কবলে পড়েছেন আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার ম্যাজিস্ট্রেট গেলে ড্রেজারটি মিঠামইনের অধীনস্থ অংশে চলে যায়, আবার মিঠামইনের সংশ্লিষ্টরা আসলে আজমিরীগঞ্জ চলে আসে। কামালপুুর গ্রামের একজন বাসিন্দা জানান, গত এক মাস ধরে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন ২০টি স্টীল বডি নৌকা লোড করে বালু নিয়ে যাচ্ছে। কিছু দিন পূর্বে কামালপুর এলাকাবাসী ড্রেজারটি আটক করে কামালপুর বাজারে নিয়ে আসে। পরে আর বালু উত্তোলন করবে না মর্মে ড্রেজার মেশিনটি তারা নিয়ে যান। গতকাল ৬ অক্টোবর আবারো দেখা যায় নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com