বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির পরিচিতি সভা গতকাল ১ অক্টোবর রবিবার বিকেল ৪ টার দিকে হাজারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমরান মিয়া ও সাংগঠনিক সম্পাদক সরওয়ার সিকদার এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, মহিলা পার্টির আহ্বায়ক নুরজাহান বেগম চম্পা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com