বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের সভা

  • আপডেট টাইম সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর থানা কার্যালয়ে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই সনক কান্তি দেব ও মমিনুল ইসলাম।
এ সময় পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চাওয়া হয়। তবে মতবিনিময় সভায় ডিজে সাউন্ড ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসারসহ স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন উপস্থিত থেকে সহযোগিতা করবে। বিশৃংখলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় মতবিনিময় সভায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com