বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খাগাউড়া ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি অনুমোদন ॥ মুহিত সভাপতি, রাবেল সম্পাদক জুবায়ের সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন শ্রমিক লীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার গুনই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলনের মাধ্যমে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়। বানিয়াচং উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাহমুদ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে মোঃ আব্দুল মুহিত কে সভাপতি, আব্দুল বাছিত চৌধুরী রাবেল কে সাধারণ সম্পাদক ও জুবায়ের আহমদ চৌধুরী কে সাংগঠনিক সম্পাদক করে শ্রমিক লীগ ৮নং খাগাউড়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com