শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার নামকস্থানে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত তলাই মিয়ার ছেলে মোর্শেদ কামাল (৪৫), বেঙ্গাডোবা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে সাওজ মিয়া (৬৫) ও একই গ্রামের মোস্তর আলী ছেলে মোঃ কাছম আলী (৬০)। পরিচালিত এই মোবাইল কোর্টে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও এর উপকরণ ধ্বংস করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com