সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পাঁচপাড়িয়ায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়ায় নদী থেকে মাসুক মিয়া (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। গতকাল মঙ্গলবার বিকালে নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় জনতা। পুলিশ ফায়ার সার্ভিসকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানার এসআই আজাদ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। সে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের আলফু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সে তার চাচার বাড়ি পাঁচপাড়িয়ায় বেড়াতে আসে। সোমবার রাতে মাছ মারতে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। তবে জানা গেছে সে মৃগি রোগী ছিলো। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com