সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জিকে গউছের কারামুক্তি কামনায় নবীগঞ্জে যুবদলের দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের কারামুক্তি কামনায় নবীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার বাদ যোহর নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা মসজিদে জেলা যুবদলের আহব্বায়ক জালাল আহমেদ এর দিক নিদের্শনায় জিকে গউছ এর কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে বক্তব্য নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জননেতা আলহাজ্ব জি কে গউছ আমাদের আশা-ভরসার একমাত্র প্রতীক। তিনি জুলুম অত্যচার নিপীড়ন সহ্য করে তিনি জীবনে যুদ্ধ, সংগ্রাম নির বিচারে কারাভোগ করে নির্যাতন স্বীকার হয়ে রাজনীতি করেছেন। এমন একটি নৈতিকতার মানদণ্ড তিনি তৈরি করেছেন জনগনের কাছে, যে ওয়াদা দেন সেই ওয়াদা থেকে কোনোদিন সরে আসেননি। তিনি সব সময় জনগনের কাছে তাদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ ছিলেন। জি কে গউছকে বন্দি করে রেখে অবৈধ সরকার অবৈধ কার্যক্রম করছে। শেখ হাসিনা ভয় পায় বলেই কারা বন্দি করে রেখেছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফুল মিয়া, ওয়াহিদ মিয়া, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর মিয়া, আঃ রকিব, জুবেদ মিয়া, শাকিল আহমদ, হাসান চৌধুরী, সফিকুল ইসলাম নাহিদ, রেজুয়ান আলম তুহিন, ছাইম উদ্দিন, জিয়া উদ্দিন,জুবায়ের মিয়া, এছাড়াও পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিকে গউছকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com