বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১ম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ॥ নবীগঞ্জে বর ও বরযাত্রী পুলিশের বাধায় যেতে পারেনি কনের বাড়ী

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রথম স্ত্রীর অভিযোগে দ্বিতীয় করা হলনা নবীগঞ্জের প্রবাসী স্বপন মিয়ার। গাড়ি বহর নিয়ে বরযাত্রীসহ কনের বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে পুলিশী বাধায় আর যাওয়া হয়নি। বর স্বপন মিয়ার বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার আনমনুু গ্রামে। তিনি মৃত লাল মিয়ার পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-প্রায় ১২ বছর আগে স্বপন মিয়া (৩৫) একই গ্রামের আব্দুল শহিদ (উনাই মিয়ার) এর মেয়ে শিফা বেগমকে বিয়ে করেন। বিয়ের ১বছর পরেই তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। এরপর স্বপন মিয়া দুবাই চলে যান। দুবাই যাওয়ার পর থেকে শিফা বেগমের উপর নির্যাতন শুরু করে স্বপনের মা, বাবা ও ভাই-বোন। নির্যাতন সইতে না পেরে শিফা বেগম তার পিত্রালয়ে চলে আসেন। এরপর থেকে স্বপন তার সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তার শিশু বাচ্চারও কোন খোঁজ খবর নেননি। প্রায় মাস খানেক পূর্বে দেশে আসেন স্বপন। আসার পরও তিনি স্ত্রী কিংবা কন্যা সন্তানের খোঁজ খবর নেননি। উপরন্তু তিনি কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে ২য় বিয়ের দিন তারিখ ধার্য্য করেন। গতকাল ছিল বিয়ের তারিখ। সকল প্রস্তুতি সম্পন্ন করে গাড়িবহর নিয়ে বরযাত্রীসহ কনের বাড়ির উদ্দেশ্যে যাত্র করেন। কিন্তু ১ম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পথিমধ্যে বাধ সাধে পুলিশ। বিয়ের সকল আয়োজন পণ্ড হয়ে যায়। এদিকে বিয়ের ভেঙ্গে যাওয়ায় অভিমানে স্বপন মিয়া ১ম স্ত্রীকে কাজির মাধ্যমে তালাক প্রদান করেন। পরে স্থানীয় কাউন্সিলর রেজভী আহমেদ, সাবেক কমিশনার আব্দুস সালাম, আব্দুল আউয়াল সহ মুরুব্বীরা মেয়ের কাবিনের টাকা ও কন্যা সন্তানের ভরনপোষনের জন্য পৌরসভার চার্ট অনুযায়ী প্রতি মাসে নগদ অর্থ প্রদানের রায় দেন। স্বপনের বিয়ে আনন্দ ভেঙ্গে যাওয়ায় এলাকাসহ শহরে আলোচনা সমালোচনা ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com