শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জিকে গউছের মুক্তির দাবীতে বাউশা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছের মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে এই মিছিল করা হয়। ৯নং বাউশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিদুর রহমান মজিদ, নরুল গণি চৌধুরী, জুসেফ বক্স চৌধুরী, শাহিদ আহমেদ তালুকদার, মোঃ জয়নাল আবেদিন, ফিরোজ মিয়া (সাবেক মেম্বার), মাহি চৌধুরী, বশর মিয়া, শাহ লিমন, ফরহাদ আহমেদ, জাকির মিয়া, আব্দুল হাদী, সামাদ মিয়া, খুরুশ মিয়া, নাঈম মিয়া, মোঃ আব্দুল লতিফ, লিটন মিয়া, সাগর মিয়া, ছালেক মিয়া, আবু সুফিয়ান, ফিরোজ মিয়া, রাশেদুল, মোঃ মুহিত মিয়া, রহমত আলী, ফারুক মিয়া, জুনেদ মিয়া, তাহের মিয়া, আবেদুর রহমান, মোঃ জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com