শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী হতে চান মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে নৌকার মনোনয়ন চাইবো। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তারুণ্যকে নিয়ে কাজ করতে চাই। যদি আমাকে সুযোগ দেয়া হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দেব। তারপরও যদি দল আমাকে মনোনয়ন না দেয় যাকে নৌকা দেয়া হবে তার পক্ষে জড়ালোভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করবো। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাবান মিয়াসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com