শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

জিকে গউছ ও রুবেলের রিমাণ্ড ও জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জিকে গউছ, যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীর রিমান্ড আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেইন তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
জানা যায়, ২০১৫ সালে হবিগঞ্জ কারাগারে ছুরিকাঘাতের শিকার হন কারাবন্দী জিকে গউছ। ওই ঘটনায় যুবলীগ নেতা ইলিয়াছের সাজা হয়। আট বছর আগে কারাগারে বসে ছুরিকাঘাতের শিকার বিএনপি নেতা জিকে গউছ হবিগঞ্জ-৩ আসনের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মো: আবু জাহির ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এমন অভিযোগে গ্রেফতার দেখায় পুলিশ। ঢাকার ডিবি পুলিশ জিকে গউছকে গ্রেফতারের পর সিএমএম কোর্টের মাধ্যমে জিকে গউছকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়। এ ছাড়া এর আগের দিন সকালে রুবেল আহমেদ চৌধুরীকে মুকদাপাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রে আরো জানা যায়, একই মামলায় রবিবার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর থানা পুলিশ জিকে গউছকে ১০ দিনের রিমান্ডের পাওয়ার আবেদন করে। আদালত রিমান্ড আবেদন না-মঞ্জুর করেন। জিকে গউছের পক্ষে তার জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদনও নামঞ্জুর করেন। জিকে গউছকে হবিগঞ্জ কোর্টে নিয়ে আসার সংবাদে শত শত নেতাকর্মী ও উৎসুক জনতা আদালত পাড়ায় ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com