বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আমড়া গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় আমড়া গাছ থেকে পড়ে নিধু দাশ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার গয়াহরি এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান- উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের জৈনিক রুহুল আমিনের বাড়ি থেকে বিক্রির জন্য আমড়া কিনে নিধু দাশ। শনিবার দুপুরে নিধন দাশ ও তার ছেলে টুটুল দাশকে সঙ্গে নিয়ে ওই বাডীতে যায় আমড়া পাড়ার জন্য। আমড়া পারার জন্য নিধন দাশ গাছে ওঠেন। গাছে আমড়া পাড়তে গিয়ে এক পর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। সাথে সাথে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস,আই, তরিকুল ইসলাম মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com