শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জ আদালতের বারান্দা থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে মাদক মামলার আসামী

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতের বারান্দা থেকে হাতকড়া পরিহিত অবস্থায় রাজু মিয়া (২৪) নামের এক আসামী পালিয়ে গেছে। এ ঘটনা নিয়ে জেলা জুড়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যান। সেখানে পুলিশ তাকে ৫ দিনের রিমাণ্ড আবেদন করে। রিমাণ্ড মঞ্জুরের খবর শুনে পুলিশ আসামিকে আদালত থেকে নামিয়ে আসার সময় বারান্দা থেকে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ হুল্লুড় শুরু হয়। পুলিশ আসামি ধরতে তল্লাশী শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। বিষয়টি আদালতের নজরে এলে আইনজীবি ও বিচারপ্রার্থীদের মাঝে আতংক দেখা দেয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে বিশ^স্থ একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ছাড়া পুলিশ সুপার একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। কোর্টের পেশকার রামেন্দ্র দাশ জানান, গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র‌্যাব-৯। সে উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার পুত্র। রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে র‌্যাব সদস্যরা ২৬৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন করে। গতকাল বৃহস্পতিবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য্য ছিলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com