শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এঘটনার নিন্দা জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা। গতকাল সাংবাদিক তৌহিদ চৌধুরী বাদী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমনজারি করে আদেশ দেন। মামলার আসামীরা হলেন- মাসুম আহমেদ জীবন (৩০), আরিফ হাসান (১৯), বদরুল আলম লিমন (৩২), ফয়ছল আহমেদ (৩০), নাঈম আহমেদ (৩২)।
মামলা সূত্রে জানা যায়- প্রায় ১ বছর পূর্বে আসামী মাসুম ও তার লোকজনের বিরুদ্ধে মারামারি সংগঠিত করার ঘটনা নিয়ে সাংবাদিক তৌহিদ চৌধুরী দৈনিক জাতীয় অর্থনীতিসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিউজ করেন। এনিয়ে মাসুম ও তার লোকজন সাংবাদিক তৌহিদকে দেখে নেয়ার হুমকি হয়।
এরই জের ধরে গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ শহরের সেন্টাল প্লাজার সামনে জীবনসহ অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলা চালায়। এসময় সাংবাদিক তৌহিদের নগদ ৮ হাজার ৩০০ টাকা ও একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন সাংবাদিক তৌহিদ চৌধুরীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এদিকে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় নবীগঞ্জের সকল পর্যায়ের কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com