বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৪নং পইল ইউনিয়নের নাজিরপুর কবরস্থানের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের শত বছরের পুরনো কবরস্থানের শতাধিক কাট গাছ রাতে কেটে ফেলেছে এক দল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের শত বছরের পুরনো কবরস্থানে গ্রাম বাসীর উদ্যোগ কয়েক শত কাট গাছ মাসখানেক পূর্বে গ্রামবাসীর উদ্যোগে লাগানো হয়। গত সোমবার রাতে এক দল দুর্বৃত্তরা রাতের আধারে কেটে ফেলেছে।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।
নাজিরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মো. আব্দুর রহিম ও আব্দুল সত্তার বলেন, শত বছরের পুরনো কবরস্থানের শতাধিক কাট গাছ রাতের আধারে কে বা কারা শত্রুতার জেরে কেটে ফেলেছে আমরা এর সু-বিচার চাই।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com