বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি কনভেশন সেন্টারে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল। জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, ফারুক রানা, বিএনপি নেতা মীর আব্দুল আলীম বাদল, মোঃ সেলিম মিয়া, আমজাদ আলী শাহীন, আনোয়ার হোসেন, মফিজ মিয়া, জাহাঙ্গীর ভূইয়া, মোঃ শামীম মিয়া, অনু মিয়া, জয়নাল মহালদার, মোঃ জাবেদুর রহমান, এড. সাজেদুর রহমান সজল, কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন, সদস্য সচিব ফরিদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির খাঁন চৌধুরী, মশিউর রহমান, সাদেক মিয়া, মাসুক মিয়া, এখলাছ সিরাজী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রদল আহবায়ক রিপন মিয়া স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান অলি যুকল সেতা মোঃ রনি প্রমুখ। সভায় বক্তাগণ কেন্দ্রী বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ¦ জি.কে গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানসহ হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রতাহারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com