মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে স্বামীর বন্দিশালা থেকে গৃহবধূ উদ্ধার ॥ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পত্রিকা বিক্রেতা ছত্তরের বোনকে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় স্বামীসহ তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ আদেশ দেন। এর আগে গত ১২ মে যৌতুকের জন্য স্বামী ও শশুর বাড়ির লোকজন ছত্তরের বোন রেহানাকে মারপিট করে ঘরে আটকে রেখে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে কাউন্সিলর আসমা আক্তারসহ লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দেয়ার পর পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে রেহানা আদালতে মামলা করে। সে জগন্নাথপুর গ্রামের আব্দুল কদ্দুছের কন্যা ও পত্রিকা বিক্রেতা সত্তরের ছোট বোন। তাকে বড়চর গ্রামের গ্রামের মন্নাফ মিয়ার পুত্র মিনহাজ মিয়ার নিকট বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই রেহানার ওপর মিনহাজ ও তার পরিবারের লোকজন নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও মামলা মোকদ্দমা হয়। মামলা মোকদ্দমায় মিনহাজ ও তার পরিবারের লোকজন আদালতে মুচলেকা দিয়ে রেহানাকে বাড়ি নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর নির্যাতন আবারও চালায়। অবশেষে আদালত গতকাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com