শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে বিএনপি ক্ষমতায় আসতে চায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনীদের বাঁচানোর চেষ্টা করেছেন জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের একুশ বছর পর দেশের জনগণ আওয়ামী লীগকে ভোটে নির্বাচিত করার মাধ্যমে খুনীদের বিচার কাজ তরান্বিত করার সুযোগ করে দেয়। এরপর অনেক খুনীর বিচার হয়েছে। আমরা পলাতক খুনীদের দেশে এনে রায় কার্যকরের দাবি জানাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলার উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুপুরে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে ৬০ জন ও অন্যত্র আরও ৪০ জন এতিম শিশুকে এ খাবার দেওয়া হয়। এ সময় শোককে শক্তিকে রূপান্তরিত করে আওয়ামী লীগ নেতাদের কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কাজ জনগণের সামনে তুলে ধরতে হবে। এমপি আবু জাহির বলেন, বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসতে চায়। অতীতে যেমন কোন ষড়যন্ত্র আওয়ামী লীগকে ধাবিয়ে রাখতে পারেনি; সামনের দিনেও পারবে না।
জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম মতিন, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ প্রমুখ।
এদিকে, গতকাল বিকেলে এমপি আবু জাহির লাখাই উপজেলা যুবলীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com