মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে শিক্ষার্থীর চোখ নষ্টের ঘটনায় অভিযুক্ত শিক্ষক বরখাস্ত প্রধান শিক্ষক বদলী

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে থেকে ॥ মাধবপুরে শিক্ষকের ছোড়া বেতের আঘাতে শিক্ষার্থীর চোখের আলো হারিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোর্শেদা আক্তারকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে বদলী করা হয়েছে প্রধান শিক্ষককেও। বরখাস্তকৃত শিক্ষকের নাম মোর্শেদা আক্তার। তিনি বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক সানজিদা পারভিনকে ভান্ডারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে। পৃথক দুটি অফিস আদেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা এই বরখাস্ত ও বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার (১৬ আগস্ট) ওই স্কুলের শিক্ষক মোর্শেদা খাতুন শিশু শিক্ষার্থী মেহেদি হাসানের দিকে ছুঁড়ে মারলে এটি মেহেদির ডান চোখে আঘাত করে। মেহেদি হাসানকে দ্রুত ঢাকার আগারগাও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন ১৭ আগস্ট সেখানে তার চোখে অপারেশন করেন চিকিৎসকেরা। গতকাল রবিবার (২০ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ সাদিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা, মাধবপুরের ইউএনও মনজুর আহ্সান, শিক্ষা অফিসার জাকিরুল হাসান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিদ্যালয়ে যান। সেখানে তারা সরেজমিনে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসী এ সময় অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেন। কর্মকর্তাগন এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এরপরই সহকারী শিক্ষক মোর্শেদা খাতুনকে সাময়িক বরখাস্ত ও প্রধান শিক্ষক সানজিদা পারভিনকে অন্য একটি বিদ্যালয়ে সংযুক্তির আদেশ জারি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com