বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌরসভায় জাতীয় শোক দিবস উদযাপিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার কার্যালয়ে এক শোক সভার আয়োজন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম শরীফ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্ব¡ীশ চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, উপ-সহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর নির্ধারক উমা বণিক, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর দিপংকর সরকার, কে এম আবু বকর সিদ্দিক, শেখ আল-আমিন, অনীতা রানী দাশ, সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ এবং পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com