বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রি হাজিরার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের বায়োমেট্রিক অনলাইন হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি এসএফএএম শাহজাহান।
প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য শাহ মোঃ সেলিম, গিয়াস উদ্দিন, হেলাল মিয়া, শফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক জয়লাল সরকার, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, জালাল উদ্দিন লস্কর, মোঃ আলমগীর কবির, শিক্ষক সালাহ উদ্দিন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার চৌধুরী আবির।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বায়োমেট্রিক হাজিরা বাস্তবায়ন হলে বিদ্যালয়ে শিক্ষার্থী হাজিরা বাড়বে, শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে, অনিয়ম বন্ধ হবে, শিক্ষকরাও সঠিক সময়ে স্কুলে যাবেন। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের মাঝে ফিঙ্গার প্রিন্ট দেওয়ারও একটা প্রবণতা তৈরি হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com