শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সাতছড়িতে চোরাই সেগুন গাছসহ ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন থেকে পাচার হওয়া ৬ টুকরো চোরাই সেগুন গাছসহ পিকআপ চালক রমিজ উদ্দিন ও পাচারকারী লিটনকে কে আটক করেছে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোররাতে (১৬ আগস্ট) আমতলী বাজারে বেপরোয়া গতিতে একটি পিক-আপ চালক পুলিশের চেকপোস্ট তল্লাশি অমান্য করে চলে যায়। পরক্ষণে অবসরপ্রাপ্ত হাবিলদার আশরাফ উদ্দিনের স-মিলে অভিযান চালিয়ে হাতেনাতে সেগুনের টুকরো সহ পিক-আপ চালক রমিজ উদ্দিন ও পাচারকারী লিটনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিন্নমূলের ভিতরে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আসামিরা সেই সুযোাগ কাজে লাগিয়ে চুনারঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ কেটে অবৈধভাবে পাচার করে আসছে।
সাতছড়ি বিট অফিসার মামুনুর রশীদ জানান, বনের কোন গাছ আটক বা জব্দ করা হলে বন আইনে ৫২ ধারায় উল্লেখ আছে নিকটস্থ ফরেস্ট অফিসে জমা দেয়া। কিন্ত পুলিশ দিচ্ছেনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com