বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিএনপি নেতা অধ্যক্ষ এনামুল হক ও যুবদল নেতা কাউছারের পিতার মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও নবীগঞ্জ রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হকের পিতা হাজী ফরমুদ আলী এবং হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউসার ও হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম ইব্রাহীমের পিতা হাজী মোঃ শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সোমবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- হাজী ফরমুদ আলী একজন খোদাভিরু, ফরহেজগার ও বিনয়ী মানুষ ছিলেন। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
অপরদিকে হাজী শওকত আলীও একজন খোদাভিরু, ফরহেজগার ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা করেছেন। একজন ভালো মানুষ হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com