বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে আবারও ডাকাতি দুই ডাকাত সর্দার আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বিভিন্ন এলাকায়, চুরি, ডাকাতি, ছিনতাই মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোনো না কোনো বাসা বাড়িতে এরকম ঘটনা ঘটছে। তাই মানুষ আতংকগ্রস্থ হয়ে দিন কাটাচ্ছেন। তবে পুলিশ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত বুধবার রাতে উপজেলার লালমুখ গ্রামের ডাকাত মোশাহিদ মিয়া (৩৫), মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের জালাল মিয়া (৩০) কে আটক করে।
এ ছাড়া গত বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট পৌর শহরের চন্দনা গ্রামের ব্যবসায়ী সেলিম মিয়ার ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। সেলিম মিয়া জানান, ডাকাতরা ভোর রাতে তার ঘরে প্রবেশ করে অসুস্থ মায়ের কান ও গলা থেকে স্বর্ণালংকারসহ ঘরে থাকা টাকা পয়সা নিয়ে যায়। এ সময় তার পিতা বাধা দিলে তাকে মারপিট করে আহত করে ডাকাতের দল। পরে চিৎকার শুরু করলে মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ওসি মোঃ রাশেদুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ সাড়াশি অভিযান শুরু করে। এ ছাড়া এসব বিষয় নিয়ে তদন্ত চলছে। দুই ডাকাতকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com