মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজমিরীগঞ্জ পৌরসভার ইলামনগর গ্রাম বাসীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি।
গতকাল শনিবার বেলা ২ টায় পৌর এলাকার ইলামনগর গ্রাম বাসীর উদ্যোগে ১৫ আগস্টের আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনু মিয়া ও আলাই মিয়া এবং মাওঃ কুতুব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান। তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রায় ১৫ বছরে দেশে অনেক উন্নয়ন হযেছে। আমার প্রচেষ্টায় আজমিরীগঞ্জ-বানিয়াচং এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার উন্নয়ন করছে। এতে আওয়ামীলীগ সরকারে প্রতি সাধারন মানুষের আস্থা, বিশ্বাস ও ভালবাসার জন্ম নিয়েছে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহব্বান জানায়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সাবেক চেয়ারম্যান তফছির মিয়া প্রমুখ। এর পূর্বে এমপি আজমিরীগঞ্জ ই-প্রেসক্লাবের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com