বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মামলা প্রত্যাহার ও প্রকৌশলীর বদলীর দাবিতে চেয়ারম্যানদের স্মারকলিপি

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানকে অবিলম্ভে বদলীসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা না হলে উপজেলা পরিষদের কোন সভায় অংশ গ্রহন না করার সিদ্ধান্ত নিয়েছে সকল চেয়ারম্যানবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সকল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে দেয়া এক স্মারক লিপিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা যায়, উপজেলা প্রকৌশলী পরিষদের সকল নিয়ম-কানুন ভঙ্গ করে বেপরোয়া চলাফেরা এবং অফিস চলাকালীন সময়ে কার্যালয়ে উপস্থিত না থেকে রাতের কোন এক সময় অফিসে এসে কার্যক্রম সম্পন্ন করে। এ বিষয়ে কোন জনপ্রতিনিধি জিজ্ঞেস করলে তার সাথে অসদাচরনসহ মিথ্যা মামলার হুমকি দেয়। গত ১৩ আগষ্ট প্রকৌশলীর প্ররোচনায় তারই অফিসের কার্য সহকারী (সি.ও অতিঃ) আবু নাঈমকে বাদী করে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে গাছ চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করান। ফলে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু ও পারভেজ চৌধুরী বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রকৌশলীকে বদলী করা না হলে মানব বন্ধনসহ কঠিন কর্মসূচি দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com