মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৩১ জুলাই সকাল ১০ টায় ১নং ইউনিয়ন অফিস প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকসুদুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব আরশাদ হোসেন খাঁন বিপলু এবং যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বানিয়াচং আজমেরি আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জালাল উদ্দীন খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক তাজ উদ্দিন বাবুল, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমদ, জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট সাদিকুর মিয়া। সম্মেলনে বক্তব্য রাখেন, জাপা নেতা ফারুক মিয়া, আফরোজ আফগান, আওলাদ মিয়া, নজরুল ইসলাম মাস্টার, হবিবুর রহমান হবিব, ২নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বার মনফর আলী, সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, ৪নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক লতিফ উল্লাহ, ৭নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আদম আলী, ৮নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহেদ চৌধুরী, ৯নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতি মিয়া, ১০নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর মিয়া, ১১নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহির হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com