বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে মন্টু রবি দাস নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার পুটিজুরী বন বিটের ৬ নাম্বার এলাকায়।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নে অবস্থিত রয়েছে পুটিজুরী বনবিভাগ। ওই এলাকার ৬ নাম্বারের বাসিন্দা মৃত রামফল রবি দাসের ছেলে মন্টু রবি দাস (৪২) গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার ২৮ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে শ্রমিকরা বনবিটে কাজে গেলে জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মন্টুর লাশ দেখতে পান। পরে তারা থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ তাৎণিক ঘটনাস্থলে গিয়ে মন্টু রবি দাসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com