বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বঙ্গবন্ধু শেখ গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ক্রিড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, কবির হোসেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে সুবিদপুর ও মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টীম অংশগ্রহণ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জানান, উপজেলা পর্যায়ের খেলায় ছেলে ও মেয়ে মিলিয়ে ২৪ টি দলের ১২ টি খেলা হবে। ২ দিনে প্রথম পর্বের খেলা শেষ করা হবে।
উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন নারায়ন কুর্মি, সহকারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বানী মাধব দাস ও অর্জুন কুমার নাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com