বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুজিত কর (৩৬) নামে ব্যবসায়ী নিহত ও মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে মনতলা চৌমুহনী সড়কের ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহত সুজিত উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ভূবেশ্বর করের ছেলে ও মনতলা বাজারের ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী। স্বজনরা জানান, সুজিত করের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল জনৈক অতিথি ভূলকরে একটি মোবাইল চার্জার রেখে যায়। চার্জারটি দ্রুত মনতলা রেলষ্টশনে পৌঁছে দিতে সুজিত মোটর সাইকেল যোগে রওয়ানা দেন। বিয়েতে আসা অপর অতিথি মনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন মোটরসাইকেলে করে একই সঙ্গে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে সুজিত গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আহত শিক্ষক বিল্লাল হোসেন চিকিৎসাধীন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মৃত্যুর খবর শুনেছি কিন্তু এখনও আনুষ্ঠানিক বার্তা পাইনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com