শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে টহল দলের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন টহল দলের ২ (দুই) দিনব্যাপি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। ইউএসএআইডি ইকোসিস্টেম/প্রতিবেশ অ্যাক্টিভিটি এবং রেমা-কালেঙ্গা সহ-ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্দ্যেগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সরাসরি তত্বাবধানে এই দুই দিনব্যাপি প্রশিক্ষণ বন অধিদপ্তর, কালেঙ্গা রেঞ্জ এবং কমিউনিটিটহল দলের ২৫ জন প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষেণ বনে যাঁরা টহল প্রদান করেন তাঁরা টহলের সময়যদি কোন ধরণের অনাকাংখিত বিপদের সম্মুখীন হন তাহলে বিপদাপ্ন্ন টহল সদস্যকে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সুস্থ করবেন তার প্রশিক্ষণ গ্রহণ করেন। উল্লেখ্য টহল সদস্যগণ টহলের সময় সাপেকাটা, আগুন নিভানোর মাধ্যমে ক্ষতিসহ অন্যান্য বিপদের সম্মুখীন হয়ে থাকেন।
এ প্রশিক্ষেণর উদ্বোধনী অনুষ্ঠানে মহিবুর রহমান সাগর বিন হাবিব, কেপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট ইউএসএআইডি ইকোসিস্টেম/প্রতিবেশ এ্যাকটিভিটি, ঢাকা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ হতে উপস্থিত ছিলেন ডিপোটি ডিরেক্টর, ট্রেনিং ডিপার্টমেন্ট তরুন কান্তি শাহ ও সাইট অফিসার সৈয়দ আব্দুস সামাদ, প্রতিবেশ অ্যাক্টিভিটি চুনারুঘাট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com