শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে টিসিবির ডিলারকে শোকজ ॥ তদন্তের নির্দেশ

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ‘লাখাই ইউনিয়ন পরিষদ’ এলাকায় নিয়ম বহির্ভূতভাবে খোলাবাজারে অতিরিক্ত দামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির অভিযোগে ডিলার দেলোয়ার হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। এর আগে গত ৪ জুলাই তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, শোকজের পাশাপাশি বিষয়টি তদন্তর মাধ্যমে সত্য উদঘাটনের জন্য মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়কে নির্দেশ দিয়েছে (টিসিবি) কর্তৃপক্ষ। এ বিষয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান জানান, সংবাদমাধ্যমে বিষয়টি অবগত হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আঞ্চলিক কর্মকর্তাদের বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন জমা প্রদানের নির্দেশ দিয়েছি। এ সময় তিনি বলেন, অনিয়ম প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এক পর্যায়ে মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইসমাইল মজুমদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com