বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২১৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাষ্ট্র মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মৌজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্র মিয়া উপজেলার রাজেন্ডপুর গ্রামের শহীদ মিয়া চৌধুরীর ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত ২০১৮ সালের একটি মাদক মামলায় কিশোরগঞ্জের সিনিয়র জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চলতি বছরের ৩ এপ্রিল রাষ্ট্র মিয়াকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সুজন শ্যাম বুধবার রাতে অভিযান চালিয়ে মনতলা মাধবপুর সড়কের মৌজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত আসামি রাষ্ট্র মিয়া কে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com