মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নগদ এপস বা অনলাইন ব্যাংকিংয়ে পৌরকর পরিশোধের সুবিধা চালু করেছেন মেয়র সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নগদ এপস বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার পৌরকর পরিশোধের সুবিধা চালু হয়েছে। এখন হতে দেশের যে কোনো প্রান্ত হতে তাৎক্ষনিক হবিগঞ্জ পৌরসভার কর পরিশোধ করা যাবে।
গতকাল বুধবার এই সেবাটি চালু করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ পৌরসভার প্রথম অনলাইন পৌরকর পরিশোধ করেন হবিগঞ্জ পৌরসভার এসেসর মহিবুর রহমান সেলিম। বিল পরিশোধ করার পর তিনি তার মুঠোফোনে তাৎক্ষনিক কর পরিশোধের ম্যাসেজ পান। হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এই বিল পরিশোধের সময় উপস্থিত ছিলেন মেয়র আতাউর রহমান সেলিম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের মিউনিসিপাল ট্যাক্স এসেসম্যান্ট এন্ড ট্যাক্স কালেকশন এক্সপার্ট নাজমুল হাসান ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি ২০২৩-২৪ ইং অর্থবছরের জন্য হবিগঞ্জ পৌরসভার বাজেট বক্তৃতায় মেয়র আতাউর রহমান সেলিম স্মার্ট হবিগঞ্জ পৌরসভা গঠনের ঘোষনা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এ সেবা চালু হয়েছে। এ উদ্যোগ গুলো সমন্বয়ের দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com