বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফাইনালে ২ গোলে পৌরসভা বিজয়ী

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্টিত হয়েছে।
১২টি দলের অংশ গ্রহনে গতকাল মাধবপুর পৌরসভা বনাম আন্দিউড়ার ইউনিয়নের দলের মধ্যে এ খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে আন্দিউড়ার ইউনিয়ন একাদশকে ২ গোল করে মাধবপুর পৌরসভা একাদশ। ৯০ মিনিটের খেলায় রেফারীর দ্বায়িত্বে ছিলেন ফকরিয়া জামান। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, প্যানেল মেয়র মোবারক উল্লাহ, আন্দিউড়া ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com