সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া মুখলিছের মোবাইল জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া শিক্ষক এম মুখলেছুর রহমানের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৬ জুন) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে থানায় এনে মোবাইল ফোনটি জব্দ করে। এর আগে, চুনারুঘাট উপজেলার এক ব্যক্তি সিলেট সাইবার ট্রাইব্যুনালে ওই শিক্ষকের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আলামত হিসেবে মোবাইলটি জব্দ করা হয়েছে এবং তা সিআইডিতে পাঠানো হবে বলে জানান ওসি। উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা মুখলিছুর স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে নিজের নোহা গাড়িটি উপহারের ঘোষণা দেন মুখলেছুর রহমান। পরে ঘোষণা অনুযায়ী তিনি গাড়িটি উপহার দিয়ে দেশজুড়ে আলোচিত হন।
এ বিষয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষক মুখলিছের মোবাইল জব্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com