বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অসহায় ও দুঃস্থদের মাঝে পুনাকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুনাকের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত শনিবার পুনাক উপদেষ্ঠা সিলেটের ডিআইজি পত্নী বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রোকেয়া খাতুন হবিগঞ্জ পুনাক বিপনী বিতান পরিদর্শন করেন।
এ সময় তিনি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে পুনাক বিপনী বিতান প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পুলিশ সুপারের সহধর্মিণী ও হবিগঞ্জ পুনাকের সভানেত্রী মিসেস তাহেরা রহমান। অনুষ্ঠানে পুনাক উপদেষ্ঠাকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ সভানেত্রী। পরে প্রধান অতিথি অসহায় ও দুঃ¯’দের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সেলাই মেশিন বিতরণ শেষে তিনি হবিগঞ্জ পুনাকের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান প্রধান অতিথির হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও স্মারক তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com