বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, মুদ্দত আলী, আব্দুর রেজ্জাক, আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, শামীম আহমেদ, কামরুজ্জামান বশির, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. জাহেদ খান, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোর্শিদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিংকু দাস প্রমুখ। সভায় বাজারের দোকানগুলোতে সঠিক মূল্য তালিকা টানিয়ে এর যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঈদু উল আযহাকে সামনে রেখে গরুর বাজার মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com