বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জন্মাষ্ঠমী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় গতকাল রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পরমেশ্বর পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত ভক্তবৃন্দ উপস্থিত হলে বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়। উপজেলা পূজা উযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত সাংসদ ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, পুজা উদযপান কমিটির সহ-সভাপতি অশোক তরু দাশ, যুগ্ম সম্পাদক বিধান ধর, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, প্রমথ চক্রবর্তী বেনু, তিমিরপুর ইসকন মন্দির কমিটির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ, মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকি, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুবোধ মালাকার, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়, সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্তী নান্টু, উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক রশময় শীল প্রমূখ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ জিউড় আখড়ায় এসে শেষ হয়। পরে শ্রীমদ ভাগবত গীতা পাঠ ও আলোচনা করেন সিলেট ইসকন মন্দিরের প্রচারক ব্রজকৃষ্ণ দাস। শোভাযাত্রায় পুজা উদযাপন পরিষদ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট, উপজেলা লোকনাথ সেবা সংঘ, গীতা সংঘ, ভুবিরবাক গ্রামবাসী অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com