বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ২ ভাই গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভারতীয় ২০ কেজি গাঁজা পাচারকালে সাইফুল (২৬) আরিফ (২৩) সহ দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট। শনিবার (১৭ জুন) দুপুরে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুব্রীজ গোলচত্বর দিগন্ত এক্সপ্রেস কাউন্টারের সামন থেকে তাদের আটক করা হয়। আটক সাইফুল আরিফ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজিপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে। এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আক্কাস এর নেতৃত্বে একটি রেইডিং পার্টি শায়েস্তাগঞ্জ নতুব্রীজ গোলচত্বর (দিগন্ত এক্সপ্রেস নামীয় বাস কাউন্টার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় তাদের হেফাজত থেকে দুটি ট্রাভেল ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন। পরে বিকেল ৩ টায় চুনারুঘাট থানায় সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো: খায়রুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গাঁজা সহ দুই ভাইকে আসামি করে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com