বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বৃষ্টিতে শহর জলমগ্ন ॥ চলাচলে ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মাঝে শহরের প্রধান সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তাটি পানিতে ডুবে আছে। এছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকেই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। অভিযোগ রয়েছে, ওইসব এলাকার প্রভাবশালী মহল পানি নিষ্কাশনের ড্রেন দখল করে সীমানা প্রাচীরসহ অট্ট্রালিকা নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। এছাড়াও শহরের শায়েস্তানগর কবরস্থানের পাশের রাস্তা, মোহনপুর, মাছুলিয়া জলিল পীরের এলাকা, রাজনগর, শ্যামলী আবাসিক এলাকা, ইনাতাবাদ এলাকার রাস্তা পানিতে ডুবে যায়।
হবিগঞ্জ পৌরসভার আতাউর রহমান সেলিম বলেন, ‘প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি আটকে থাকলেও অনেক এলাকার পানি নেমে গেছে। অবশিষ্ট পানি নিষ্কাসনের জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com