শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে বজ্রপাতে ৪ সন্তানের জনকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে বজ্রপাতে সেলিম মিয়া (৩০) নামে ৪ সন্তানের জনকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বক্তারপুর গ্রামের হাজী সুন্দর আলীর ছেলে মো. সেলিম মিয়া বাড়ির পাশে হাওরে গিয়েছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল করিম জানান, সেলিম মিয়া দুপুরে বাড়ির পাশে হাওরে গিয়েছিল। এসময় প্রচন্ড বজ্রপাত শুরু হলে সে মারা যায়। এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com