বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়রের স্বাক্ষর জাল করে জন্মনিববন্ধন তৈরি ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রতিনিধিদের স্বাক্ষর জাল করে জন্মনিববন্ধন তৈরীর অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
জানা গেছে, জন্মনিববন্ধন, আইডি কার্ড, পুলিশ কিয়ারেন্স এর জন্য অনলাইনে আবেদন করতে হয়। হবিগঞ্জ শহরের বিভিন্ন টেলিকম ও কম্পিউটার দোকানে এসব তৈরিতে জালিয়াতির আশ্রয় নেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কাগজপত্র সনাক্ত করতে গিয়ে জনপ্রতিনিধিদের জাল সীল, স্বাক্ষর ব্যবহার করেছে এক শ্রেণির ব্যবসায়ীরা। স্বাক্ষর জাল করে ভূয়া কাগজপত্র তৈরি করে দেয়া হচ্ছে। শহরের অলিগলিতে অবস্থিত বিভিন্ন অনলাইনের দোকানে এসব জালিয়াতির আশ্রয় নেয়া হচ্ছে। এসব কাজ করে সহজ সরল মানুষের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। মেয়রের স্বাক্ষর জালের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সম্প্রতি ভাঙ্গারপুল এলাকায় অভিযান চালায়। গতকাল বুধবার রাত ৮টায় সদর ওসি গোলাম মর্তুজার নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে আজিজকে আটক করে। এ সময় তার ভাই সাজিদ পালিয়ে যায়। তার স্বীকারোক্তি মতে পরে দিপালী স্টোরের মালিকের পুত্রকেও আটক করা হয়। এ রিপোর্ট লেখাকালে তাদের করা হচ্ছে।
এ ব্যাপারে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com