বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজাহার মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর আলম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর সহ প্রমূখ। এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ১১০০ জন কৃষকের মধ্যে বিঘাপ্রতি বিনামূল্যে পাঁচ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com