সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২০৫ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর রাণীগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র কাউছার মিয়া (৩৮), মৃত নুর হোসেনের পুত্র মো: ফারুক মিয়া (৩৮), আব্দুল হামিদের পুত্র মো: বিল্লাল মিয়া (২৮), জিবধর ছড়া গ্রামের মৃত নজির আলীর পুত্র লিয়াকত আলী (৫০), পারকুল গ্রামের মৃত আলী হোসেনের পুত্র তৌফিক আহমেদ (৪৪) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যার পর কমার্স ব্যাংক এলাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এর নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ ও এসআই ছদরুল আমিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইউনিয়নের রাণীগাঁও বাজার সংলগ্ন জনৈক দুলাল মিয়ার ঘরে জুয়ার সরঞ্জাম ও নগদ ২০ হাজার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com