বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে পাষন্ড পিতা গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক পাষন্ড পিতা তার কন্যাকে ধর্ষণ করেছে। ভিকটিমের লিখিত অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওই ধর্ষক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে প্রকাশ, গত ৭ জুন বিকেলে তার পিতা মোঃ ফারুক মিয়া (৫৫), ঔরষজাত কন্যা ভিকটিম (১৯) কে কবিরাজ দেখানোর কথা বলে বাড়ি থেকে সাথে করে নিয়া যায়। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে বাড়ি ফেরার পথে রাত প্রায় সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের দক্ষিন পাশের মাঠে জনৈক আব্দুল মমিনের জমির আইলে এবং একই গ্রামের পাশের ফসলের মাঠের বোয়ালিয়া খালের দক্ষিন পাড়ে পাষন্ড পিতা ভয়ভীতি দেখিয়ে পরপর দুই বার ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার মামলা নং-১৮, তারিখ ০৮/০৬/২০২৩ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) রুজু হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শামছুল ইসলাম, এসআই (নিঃ) রাজীব রায়, এসআই (নিঃ) মানিক কুমার সাহা এবং এএসআই জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি চৌকশ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাত্র ২৪ ঘন্টার মধ্যে পাষন্ড পিতা ধর্ষক মোঃ ফারুক মিয়াকে মাধবপুর উপজেলার পাশে সাতবর্গ এলাকা থেকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে ভিকটিম বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com