শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ৭ জুন বুধবার থেকে গতকাল ৯ জুন শুক্রবার পর্যন্ত উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন দিলারা হোসেন ও জেনারেল সেক্রেটারি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের নেতৃত্বে কমিটির ২৫ জন সদস্য কর্মশালায় অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন। “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ প্রদান করেছে এনজিও ওয়েভ ফাউন্ডেশন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়া ও সহকারী বিভাগীয় সমন্বয়কারী জোবায়ের আহমেদ প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাংবাদিক স্বপন রবিদাস, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পূর্ণিমা দাশ, ইউপি সদস্য সামসুুন্নার, ইউপি সদস্য মায়া রানী দাশসহ জনপ্রতিনিধি, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধি ও নারীসমাজের প্রতিনিধিবৃন্দ ছিলেন।
প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জালাল উদ্দিন রুমি, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান এবং হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com