বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের যশেরআব্দায় বাগান থেকে ১০ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার একটি বাগানের ভেতর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটকরা হল, ওই এলাকার আলাউদ্দিনের পুত্র তাজুল ইসলাম (২৫), মকসুদ আলীর পুত্র সোহেল মিয়া (৩৫), আব্দুস সোবহানের পুত্র আব্দুর রহিম ওয়াহাব (৪০), ইউসুফ আলীর পুত্র আল আমিন মিয়া (২২), নসরতপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আলা উদ্দিন (৫০), কাশিপুর গ্রামের আতিক উল্লার পুত্র আব্দুল করিম (৩৫), জালালাবাদ গ্রামের আব্দুর রহিমের পুত্র আব্দুল হান্নান (৩৫), নারায়ণপুর গ্রামের মদন গোপের পুত্র জিতু গোপ (৪০), নতুন পাথারিয়া গ্রামের ম”ত ময়না মিয়ার পুত্র দুলাল মিয়া (৩৫)। গত ৩ জুন বিকালে ওই এলাকার খোয়াই নদীর পাড়ে গাছ বাগানের ভেতরে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিকে খবর পেয়ে এসআই আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ৪ জুন পুলিশ বাদি হয়ে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। ওসি জানান, জুয়ার বিরুদ্ধে ডিবি সব সময়ই জিরো টলারেন্স গ্রহণ করেছে। অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com